কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী তাপসী রাণী বিশ্বাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ২০২০–২১ শিক্ষাবর্ষের ২০২৩ সালের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন। তিনি CGPA 4.00 এর মধ্যে 3.75 পয়েন্ট পেয়ে সারাদেশের ৩৮ জন ডিস্টিংশন সনদপ্রাপ্ত শিক্ষার্থীর তালিকায় ৩৪তম স্থান অধিকার করেন।
প্রিন্সিপাল মোঃ হুমায়ুন কবির বলেন- তাপসীর এই সাফল্যের মাধ্যমে সাহেবাবাদ ডিগ্রি কলেজের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে। এ কৃতিত্বের অধিকারী তাপসী সাহেবাবাদ গ্রামের রঞ্জিত বিশ্বাস ও লক্ষী রাণী বিশ্বাস এর কন্যা। তার এই অসাধারণ সাফল্যে কলেজ কর্তৃপক্ষ গভীর সন্তোষ প্রকাশ করে কৃতি শিক্ষার্থী তাপসী রাণী বিশ্বাসকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মোঃ হাবিবুর রহমান (সোহেল)