কুমিল্লা | বঙ্গাব্দ

হাদির মায়ের বুকফাটা কান্না

  • প্রকাশের তারিখ : 25-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

হাদির মায়ের বুকফাটা কান্না,
জনস্রোতে করুন হাহাকার !
ছেলের নাম ডাকে বারবার,
ফিরে আসে না সেতো আর।

শূন্য উঠোন আজ, নীরব ঘর,
দোল খাচ্ছে সব স্মৃতির ছায়া।
কঁচি হাতের মায়ের স্বপ্নগুলো,
মাটিতে লুটিয়ে পরে সহসায়!

বুকের ভেতর আগুন জ্বলে,
নিভে না সেই ব্যথাতুর দাহ।
চোখের জলে ভাসে কেবল,
নিষ্পাপ সেই নিথর মরদেহ।

প্রতিটি মুহূর্ত প্রচন্ড ভারী হয়ে,
ভেঙে মূর্ছে হায় বুকের পাঁজর।
মায়ের কোল আজ শূন্য হয়ে,
বেদনায় বিদূর আত্মীয় স্বজন!

তাঁর হাসির শব্দ থেমে গেছে,
থেমে গেছে সেই সোনালী দিন।
হাদির নামে কাঁদে এই বাতাস,
কাঁদে রন্ধ্রে রন্ধ্রে শোকের বিন।

আল্লাহ তুমি জানো এই ব্যথা,
লাগব করো মায়ের আর্তনাদ।
হাদি বাবা তুমি জান্নাতে থেকো,
মায়ের সঙ্গে সবার এ ফরিয়াদ।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ