কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

  • প্রকাশের তারিখ : 18-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করা গেলে প্রবাসীরা আরও সম্মানজনক জীবনযাপন করতে পারবেন এবং দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান বাড়বে। অবৈধ অভিবাসনের ঝুঁকি এড়াতে প্রশিক্ষণ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং বিদেশে কর্মসংস্থানের আগে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, অভিবাসন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ