কুমিল্লা | বঙ্গাব্দ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • প্রকাশের তারিখ : 18-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

শীতকালীন ছুটি ও বড়দিন উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। ১৯ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।এছাড়াও তিনি বলেন  বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক হলসমূহ খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৯-২০ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি, ২১ থেকে ২৪ ডিসেম্বর শীতকালীন ছুটি এবং ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি পালন করা হবে। এরপর ২৬-২৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি শেষে পুনরায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন পুল সূত্রে জানা যায়, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমের  পাশাপাশি পরিবহন সেবাও বন্ধ থাকবে। তবে, আগামী দুদিন (শুক্রবার ও শনিবার) শিক্ষার্থীদের জন্য ১টি বাস রুটিন অনুযায়ী শহরমুখী চলাচল করবে। 

এ বিষয়ে রেজিস্ট্রার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমরা নয় দিনের শীতকালীন ও বড়দিনের ছুটিতে যাচ্ছি। এ সময় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে আবাসিক হলগুলো খোলা থাকবে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ