কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কনকাপৈত বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয় এসে সমাবেশে পরিণত হয়।
র্যালিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগান দেন। র্যালি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উপজেলা কনকাপৈত ইউনিয়ন বিএনপির সভাপতি নিজাম উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি গাজী কবির। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরু নবী পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক রাশেদ, সহ-সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, কনকাপৈত ইউনিয়ন যুবদলের কাজী মহিউদ্দিন নয়ন, কনকাপৈত ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি ইউনুস সিকদার।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধ। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তারা। একই সঙ্গে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা।
র্যালি ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়। অনুষ্ঠানে কনকাপৈত ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রাম প্রতিনিধি