কুমিল্লা | বঙ্গাব্দ

রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের তারিখ : 14-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ নিয়েছে রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউন। সংগঠনটির উদ্যোগে নগরীর অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডের দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অর্ধশতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতের কনকনে ঠাণ্ডায় এই সহায়তা পেয়ে উপকৃত হন সুবিধাবঞ্চিত মানুষজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী ও আমবেল সিকিউরিটি সার্ভিসেস-এর ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মো. আরিফুর রহমান ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের সেক্রেটারি রাশেদুল করিম সজিব, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান এম. এম জহিরুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান নাজিরুল হক, রোটারিয়ান মোহাম্মদ উল্লাহ তালুকদার এবং ট্রেজারার ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো রোটারী ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ