কুমিল্লায় নীলাচল মডেল টাওয়ারের জায়গার দলিল হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা গোল্ডেন স্পুন হোটেলে এ হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়।
নীলাচল মডেল টাওয়ারের চেয়ারম্যান অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নীলাচল মডেল টাওয়ারের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক শাহ আলম, নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম খোকন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন।
কুমিল্লা রানীর দীঘীর দক্ষিণ পুর্ব কর্নার মহিলা কলেজ রোডের জায়গার দলিল হস্তান্তর অনুষ্ঠানে ৮১ জন ফ্ল্যাট মালিকদের মধ্যে দলিল হস্তান্তর, কাজের বিভিন্ন কমিটি গঠন করা হয়।
স্টাফ রিপোর্টার