কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী।
সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের নানাবিধ সমস্যা ও দাবিদাওয়া পুলিশ সুপারের সামনে উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সব সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, “সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নৈতিক শৃঙ্খলা বজায় রেখে দক্ষতা বাড়াতে হবে। প্রশাসনিক নিয়ম মেনে চলা, বুদ্ধিমত্তা ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।”
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। আগামীতে আরও ভালো কাজের মাধ্যমে পেশাগত মান বাড়ানোর আহ্বান জানান পুলিশ সুপার। একই সঙ্গে ভবিষ্যতে পুরস্কারের পরিমাণ বৃদ্ধিরও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নেকবর হোসেন