আইইএলটিএস প্রস্তুতি ও পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘Star Performer–2025’ পুরস্কারে ভূষিত হয়েছে এফ এম মেথড কুমিল্লা।
গত ৪ নভেম্বর ঢাকার একটি হোটেলে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত British Council Partners Meet Program–2025–এ দেশসেরা আইইএলটিএস পার্টনারদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্সিম রাইমান এফ এম মেথড কুমিল্লা ক্যাম্পাসের পরিচালক ও ট্রেইনার হুমায়ুন কবীরের হাতে ‘স্টার পারফরমার–২০২৫’ পদক তুলে দেন।
হুমায়ুন কবীর জানান, গত ২৩ বছর ধরে এফ এম মেথড কুমিল্লায় ইংরেজি শিক্ষা এবং ৫ বছর ধরে আইইএলটিএস প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদের সাফল্যে কাজ করে যাচ্ছে। প্রতিবছর প্রতিষ্ঠানটি থেকে হাজারো শিক্ষার্থী দেশ–বিদেশে উচ্চশিক্ষা, চাকরি ও ব্যবসা খাতে অবদান রাখছেন।
কুমিল্লার ঝাউতলায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে স্পোকেন ইংলিশ, আইইএলটিএসসহ বিভিন্ন ইংরেজি কোর্স পরিচালনা করা হয়। মেধাবী মানবসম্পদ তৈরি করাই এফ এম মেথডের মূল লক্ষ্য বলে জানান হুমায়ুন কবীর।
তিনি এ অর্জনের জন্য কুমিল্লার শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
নিজস্ব প্রতিবেদক