কুমিল্লা | বঙ্গাব্দ

কুবি সাংবাদিক সমিতির নির্বাচন শুরু

  • প্রকাশের তারিখ : 27-নভেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ১১তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রক্টর অফিসে ভোটগ্রহণ শুরু হয়, যা দুপুর ২টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, এবার ৩টি পদের বিপরীতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে দুইজন এবং কার্যনিবার্হী দুইটি পদের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক,  যুগ্ম-সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক,  তথ্য ও পাঠাগার সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বি নেই।  

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক  ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে আছেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. জনি আলম ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ