কুমিল্লা | বঙ্গাব্দ
বাখরাবাদ গ্যাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বাখরাবাদ গ্যাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
0:00
0:00

বাখরাবাদ গ্যাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ছবির ক্যাপশন:

কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এরিয়া বিতরণ কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। ২৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মারকাজ পাড়া এলাকায় এই বিচ্ছিন্ন কার্যক্রম করা হয়। কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জনসংযোগ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। উক্ত এলাকায় এসময় বিভিন্ন ক্যাটাগরিতে ১৩টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ৫টি রেগুলেটর উদ্ধার করা হয়। এছাড়া অপসারণ করা হয় ২০০ ফুট এমএস পাইপ। এর পাশাপাশি সিমেন্ট গ্রাউটিংয়ের মাধ্যমে ১০০০ ফুট অবৈধ গ্যাস নেটওয়ার্ক অকার্যকর করা হয়। অবৈধ গ্যাস সংযোগ নেয়ায় করার কারণে ০৯জন ব্যক্তিকে ৯৫হাজার টাকা জরিমানা করা হয়।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ