বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব সভাপতি সোহাগ ভূঁইয়া'র জন্মদিন উপলক্ষে রবিবার রাতে পল্টন থানা এলাকায়, পল্টন থানা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ইমতিয়াজের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
দুস্থদের মাঝে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক জুয়েল জমাদার, পল্টন থানা ছাত্রদল নেতা ফিরোজ, নিশাদ মজুমদার, হৃদয়, শাওন, রাধিন, মেহেদী, তাহসিন, ১৩নং ওয়ার্ড দক্ষিণ ছাত্রদল সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান হৃদয়, ১৩নং ওয়ার্ড উত্তর ছাত্রদল নেতা জাহিদ হাসান হৃদয়, ইমন প্রমুখ।
এসময় নেতাকর্মীরা সোহাগ ভূঁইয়া'র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া প্রার্থনা করেন।
নিজস্ব প্রতিবেদক