মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মালেকুল আফতাব ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি (তদন্ত) মো. আমিনুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান রুদ্র দত্ত, উপজেলা আইসিটি কর্মকর্তা মহিন আল রশিদ শুভ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি মো. কবির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি মো. আব্দুস সাত্তার, কওমি মাদরাসার প্রতিনিধি মো. হুমায়ুন কবির স্বপন এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় আসন্ন টাইফয়েড টিকাদান কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়ন করতে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও আন্তঃদপ্তরীয় সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা বলেন, টিকাদান কর্মসূচিকে সফল করতে মাঠপর্যায়ে প্রচারণা ও জনসচেতনতা বাড়াতে হবে, যাতে প্রতিটি শিশুর কাছে সঠিকভাবে টিকা পৌঁছায়।
কুমিল্লা গেজেট. কম