মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সমবায় সমিতি আইন ও বিধিমালা মোতাবেক সমিতি পরিচালনা, আন্ত-কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমূখী প্রকল্প প্রণয়ন শীর্ষক ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার পরিষদ মিলনায়তনে উপজেলার সমবায় কার্যালয়ের আয়োজনে, জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিটের বাস্তবায়নে এবং ঢাকা সমবায় অধিদপ্তরের অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, কুমিল্লা জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক নুরজাহান আক্তার মজুমদার, কুমিল্লা জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক মৌসুমী দাস, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সঞ্জয় কুমার সাহা প্রমুখ।
দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির নারী পুরুষ সমবায়ী সদস্যরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
কুমিল্লা গেজেট. কম