মোঃ শরীফ উদ্দিন।।
কুমিল্লার বরুড়া সানরাইজ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সকাল ১১টায় বরুড়া সানরাইজ স্কুল এন্ড কলেজের হল রুমে। সানরাইজ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ খোরশেদ আলম পাটোয়ারী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল আলম হেলাল, বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা মোঃ জাকির হোসেন, সমাজ সেবক বজলুর রহমান, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সানরাইজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসেন। এসময় উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে অতিথিরা বলেন আজকের শিশু আগামীর ভবিষ্যত তাই শিশুদের প্রতি যত্নশীল হন। সন্তানদের গাইড করা মায়েদের বড় দায়িত্ব, সন্তানের খাওয়া ধাওয়ার প্রতি নজর দেওয়া, নিয়মিত বিদ্যালয়ে আসে কি না, বাড়ীর কাজ ঠিক ভাবে করে কি না সে গুলো খেয়াল রাখতে হবে। মায়েদের প্রতি বলেন আপনার সন্তানকে নিয়মিত মক্তব বা ধর্মীয় শিক্ষা দেবেন এবং মিথ্যা না শিখানো, মা বাবার অবাধ্য না হওয়ার জন্য গুরুত্বারোপ করেন।
কুমিল্লা গেজেট. কম