সোহাইবুল ইসলাম সোহাগ।।
কুমিল্লায় আর্ট নার্সিং কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারী কোর্সের সপ্তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ শে অক্টোবর) দুপুর ২টায় কুমিল্লা পদুয়ার বাজার কলেজ অডিটরিয়ামে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ট নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম।
প্রধান অতিথি শেখ জহিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি মানবতার সেবার ব্রত। শিক্ষার্থীদের উচিত সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্ববোধ নিয়ে সমাজে সেবার মান বাড়ানো।
অনুষ্ঠানে বক্তারা সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং নার্সিং পেশাকে মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করার আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যাচের রোহিত চক্রবর্তী বলেন, এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক ও প্রশাসনের সহযোগিতা ছাড়া আজকের এই অবস্থানে আসা সম্ভব হতো না। আমরা সবাই গর্বিত এআরটি নার্সিং পরিবারের অংশ হতে পেরে।
অধ্যক্ষ কামরুল হাসান মুসাফফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর্ট নার্সিং কলেজের পরিচালক শেখ আবদুল মান্নান, দৈনিক সমাজকন্ঠ'র সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন চাষী। সার্বিক পরিচালনায় ছিলেন আর্ট নার্সিং কলেজের প্রশাসনিক কর্মকর্তা মো. সাঈদ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শাহ পরান আসিফ।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি (৭ম ব্যাচ) আয়োজনের এ অনুষ্ঠানের শেষাংশে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও কেক কাটার মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
কুমিল্লা গেজেট. কম