কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ‘স্মরণীয়েষু সাঁইজি’ অনুষ্ঠান
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ‘স্মরণীয়েষু সাঁইজি’ অনুষ্ঠান
0:00
0:00

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ‘স্মরণীয়েষু সাঁইজি’ অনুষ্ঠান

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সৃজনশীল সংগঠন ক্যাম্পাস বার্তা আয়োজন করেছে “স্মরণীয়েষু সাঁইজি” শীর্ষক অনুষ্ঠান। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে ক্যাম্পাস বার্তা কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে নবীন বরণ, ফকির লালন শাহ স্মরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মশিউর রহমান ভূঞা। তিনি বলেন, “লালন যে মানবতার কথা বলে গেছেন তা আমাদের মধ্যে প্রতিষ্ঠা করতে পারলে আমরা সত্যিকারের মানুষ হবো। জাত-ধর্মের উর্ধ্বে উঠে মানবিক মানুষ গড়ে তোলাই ক্যাম্পাস বার্তার লক্ষ্য হওয়া উচিত।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর রোকসানা পারভীন। তিনি বলেন, “ক্যাম্পাস বার্তা শুধু একটি সংগঠন নয়, এটি সৃজনশীলতা, মানবিকতা ও ইতিবাচক চিন্তার চর্চার ক্ষেত্র। আমি তাদের কাজগুলো পর্যবেক্ষণ করি এবং সদস্যদের সৃজনশীল কর্ম আমাকে অনুপ্রাণিত করে।” সংগঠনের সম্পাদক মো. আরমান হোসেনের সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক মো. আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়। অতিথিদের বক্তব্যে উঠে আসে লালনের মানবধর্ম ও ইতিবাচক জীবনের দৃষ্টিভঙ্গি। অনুষ্ঠানের শেষে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ ও পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় ক্যাম্পাস বার্তার সম্পাদক পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ