সোহাইবুল ইসলাম সোহাগ।।
কুমিল্লা ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক শাখার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় কুমিল্লা নগরীর নজরুল ইনস্টিটিউটে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-নিয়ন্ত্রক কাজী আপন তিবরাণী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড কুমিল্লা এসএমই শাখার ম্যানেজার কবির চৌধুরী, তাজ রওশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন এবং কুমিল্লা ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যক্ষ মো. কামরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই প্রতিষ্ঠানের প্রভাষক মো. খালেদ বিন আমিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা বলেন, “কুমিল্লা ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ ও আধুনিক শিক্ষা অর্জনের দিকনির্দেশনা প্রদান করে যাচ্ছে। মাধ্যমিক শাখার উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করল।”
কুমিল্লা ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক শাখার উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-নিয়ন্ত্রক কাজী আপন তিবরাণী তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই অনবদ্য আয়োজনে ছাত্র-ছাত্রীদের উচ্ছ্বাস, অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতি এবং শিক্ষকদের দায়িত্বশীল কার্যকলাপ দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। এসবই প্রমাণ করে যে কুমিল্লা ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যেই সবার প্রত্যাশা অনুযায়ী শিক্ষা ও সেবার মান বজায় রেখে চলছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবগঠিত মাধ্যমিক শাখাটিও একইভাবে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সবার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।”
শেষে দেশ, জাতি ও শিক্ষার অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
কুমিল্লা গেজেট. কম