কুমিল্লা | বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা গোলাম মোস্তফা

  • প্রকাশের তারিখ : 30-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ বুড়িচং উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা।

তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব আমাদের সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় আমরা সবাই মিলেমিশে এক সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।”

গোলাম মোস্তফা আরও আশাবাদ ব্যক্ত করেন, দুর্গোৎসব সবার জীবনে আনন্দ ও শান্তি বয়ে আনবে এবং সমাজে সম্প্রীতি ও মানবিকতার বন্ধনকে সুদৃঢ় করবে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ