কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় দুর্গাপূজা ঘিরে সেনাবাহিনী ও প্রশাসনের সমন্বয় সভা

  • প্রকাশের তারিখ : 25-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সদর উপজেলার ঈশ্বর পাঠশালার মহেশাঙ্গন প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফাতেমা তুজ জোহরা। প্রধান অতিথি ছিলেন ২৩ বীরের অধিনায়ক।

সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, র‌্যাব-১১ সিপিসি-২ এর এডমিন ডিএডি মহসিন, কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা আহ্বায়ক শ্যামল চন্দ্র সাহা।

বক্তারা বলেন, সেনাবাহিনী ও সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মধ্যে সবসময় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। পূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই সবার অঙ্গীকার।

এ সময় মণ্ডপ এলাকায় নিরাপত্তা জোরদার করতে ব্যাগ চেকিং, সিসি ক্যামেরা সচল রাখা, দ্রুত যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ সক্রিয় রাখা, ঝুঁকিপূর্ণ মণ্ডপ চিহ্নিতকরণ, অগ্নি নির্বাপক যন্ত্র রাখা ও ব্যবহার নিশ্চিতকরণসহ নানা নির্দেশনা দেওয়া হয়।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ