কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে পূজামণ্ডপ কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা

  • প্রকাশের তারিখ : 24-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং থানার উদ্যোগে শারদীয় দুর্গাপুজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলার ৪১টি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বুড়িচং থানা মিলনায়তনে।

সভায় সভাপতিত্ব করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ ওসি আজিজুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা পূজামণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক মধুসূদন বাবু এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, “প্রতিটি পূজামণ্ডপই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। সুন্দরভাবে পূজা উদযাপনের জন্য যা যা করণীয়, তা সবাইকে মেনে চলতে হবে। আনন্দঘন পরিবেশ নষ্ট না হয়—এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানাই।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ