কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা কারাগারে অন্যের সাজা খাটছেন নুর মোহাম্মদ!

  • প্রকাশের তারিখ : 24-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে জোবাইদ পুতিয়ার সাজা খাটতে হাজির হয়েছেন নুর মোহাম্মদ নামের এক ব্যক্তি। গত ১২ আগস্ট এ ঘটনা ঘটে, যা সামনে আসে সেপ্টেম্বরে।

নথিপত্র অনুযায়ী, টেকনাফের নাইট্যমপাড়ার জোবাইদ পুতিয়া ২০১১ সালে কুমিল্লার একটি মামলায় গ্রেপ্তার হয়ে ২০১২ সালের জানুয়ারি পর্যন্ত কারাভোগ করেন। পরে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে যান। এ মামলায় চলতি বছরের ১২ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন জোবাইদ পরিচয় দেওয়া এক ব্যক্তি।

কিন্তু কারাগারে নেওয়ার পর ধরা পড়ে, তিনি আসলে টেকনাফের ফকির আহাম্মদের ছেলে নুর মোহাম্মদ। অভিযোগ উঠেছে, ৩০ হাজার টাকার বিনিময়ে তিনি অন্যের সাজা খাটতে রাজি হন।

কারাগারের সিনিয়র জেলা সুপার হালিমা আক্তার বলেন, “১৪ আগস্ট ঘটনাটি জানার পরই আমরা কর্তৃপক্ষ ও আদালতকে জানিয়েছি।”

এদিকে সংশ্লিষ্ট আইনজীবী দাবি করেছেন, তিনি আসামির পরিচয় যাচাই করতে চাইলে তাকে জানানো হয়—আইডি কার্ড পরে দেওয়া হবে। পরে প্রতারণা ধরা পড়লে তিনিও বিব্রত হন।

আইনজীবীর সহকারী শ্রীমন্ত ও সুমন নামের এক ব্যক্তিকে ঘিরে পুরো ঘটনায় নতুন প্রশ্ন উঠেছে। এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন সবাই।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ