কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লার শ্রেষ্ঠ থানা নির্বাচিত ব্রাহ্মণপাড়া থানা

  • প্রকাশের তারিখ : 23-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লা জেলার ১৮টি থানার মধ্যে আগস্ট-২০২৫ মাসে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে ব্রাহ্মণপাড়া থানা। সোমবার (২২ সেপ্টেম্বর) জেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় বিভিন্ন সূচক মূল্যায়ন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, বিট পুলিশিং, জনসেবা এবং সার্বিক কার্যক্রমে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে এ অর্জন সম্ভব হয়েছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়ার সার্বিক নির্দেশনা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিবিড় তদারকি ও নিরলস পরিশ্রমের ফলে থানার কর্মদক্ষতা প্রশংসিত হয়েছে।

বিশেষ করে অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান, দ্রুত মামলা তদন্ত ও নিষ্পত্তি, চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম বাস্তবায়নে ব্রাহ্মণপাড়া থানা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে।

উর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন, এ অর্জন থানার সকল পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে এবং জেলার অন্যান্য থানার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ