কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের তারিখ : 23-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের রেলস্টেশন এলাকা ও আশপাশে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

এসময় দুটি মোটরসাইকেল আরোহীকে দুই হাজার টাকা এবং ব্রাহ্মণপাড়া বাজারে অতিরিক্ত ইট বোঝাই করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ট্রাক্টর চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মাহমুদা জাহান বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার ও স্থানীয় জনগণের সচেতনতা প্রয়োজন। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ