কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় যুবক আটক
ব্রাহ্মণপাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় যুবক আটক
0:00
0:00

ব্রাহ্মণপাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় যুবক আটক

ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম রবিন হোসেন (২৫)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বক্সনগর থানার গৌরাঙ্গলা (আশাবাড়ি) গ্রামের বাসিন্দা, আব্দুল সালামের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ৬০ বিজিবির শশীদল বিওপির টহল দল নায়েব সুবেদার আবু বক্করের নেতৃত্বে রাত ৯টার দিকে বিশেষ অভিযানে বের হয়। রাত সাড়ে ১০টার দিকে মেইন পিলার ২০৫৮/৬-এস থেকে প্রায় ৩৫০ গজ ভেতরে নারায়ণপুর মাজারের সামনে থেকে রবিনকে আটক করা হয়। এ সময় তিনি কোনো বৈধ পাসপোর্ট বা নথি প্রদর্শন করতে পারেননি।

শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ (কন্ট্রোল অব এন্ট্রি) অ্যাক্ট ১৯৫২–এর ৪ ধারায় মামলা দায়ের করে মঙ্গলবার সকালে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ