কুমিল্লা | বঙ্গাব্দ
তৈরি হচ্ছে প্রতিমা, ব্যস্ত সময় পার করছেন কারিগররা
তৈরি হচ্ছে প্রতিমা, ব্যস্ত সময় পার করছেন কারিগররা
0:00
0:00

তৈরি হচ্ছে প্রতিমা, ব্যস্ত সময় পার করছেন কারিগররা

ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। অল্প কয়েক দিনের মধ্যেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

সরেজমিনে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, খড়, কাঠ, সুতা ও মাটি দিয়ে নিপুণ হাতে গড়ে তোলা হচ্ছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। পূজার দিন যত ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততাও তত বাড়ছে। অনেক মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে, শুরু হবে রঙের কাজ।

পূজা উদযাপন পরিষদের সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নের ৩৮টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে।

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজার আগে শারদীয় নবরাত্রি শুরু হবে ২২ সেপ্টেম্বর প্রতিপদ তিথি থেকে। এ বছর মহাসপ্তমী পড়েছে সোমবারে। শাস্ত্রমতে দেবীর আগমন হবে গজ বা হাতিতে, যা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গোৎসব।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ