কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লার হোমনায় ৪ মাজারে হামলা-অগ্নিসংযোগ

  • প্রকাশের তারিখ : 18-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
কুমিল্লার হোমনায় ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার ‘বেমজা মহসিন’ নামের ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মহসিন নামে এক যুবককে গ্রেপ্তার করে মামলা করা হয়। এরপরও বৃহস্পতিবার সকালে জনতা মাইকে ঘোষণা দিয়ে কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে অগ্নিসংযোগ করে এবং কালাই শাহ ও আবদু শাহ মাজারে হামলা চালায়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান বলেন, “পোস্টদাতাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মাজারে হামলা ও অগ্নিসংযোগকারীদের শনাক্ত করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ