কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে পূজা উদযাপনে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয়

  • প্রকাশের তারিখ : 16-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

সভায় জানানো হয়, এ বছর উপজেলায় মোট ৪১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন বলেন,
“আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পূজামণ্ডপে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিদ্যুৎ ব্যবহার ও নিরাপত্তার ক্ষেত্রে প্রতিটি মণ্ডপকে সচেতন থাকতে হবে। প্রতিটি পূজামণ্ডপে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি দ্রুত সাড়া দিতে টহল টিম মাঠে থাকবে।”

সভায় সিদ্ধান্ত হয়—
  1. নামাজের সময় সব পূজামণ্ডপে বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে।

  2. বিদ্যুতের নতুন ও লোড অনুযায়ী সংযোগ নিশ্চিত করতে হবে।

  3. প্রতিটি মণ্ডপে বিকল্প জেনারেটর ও চার্জার লাইট রাখতে হবে।

  4. পূজামণ্ডপ এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

  5. উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসি ক্যামেরায় সার্বক্ষণিক মনিটরিং করা হবে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি পূজামণ্ডপে পুলিশের দায়িত্বপ্রাপ্ত টিম মোতায়েন থাকবে, সেনাবাহিনী নিয়মিত টহল দেবে এবং সীমান্তবর্তী মণ্ডপগুলোতে বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম পুলিশও সহযোগিতা করবে।

সভায় প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলের নেতা, পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ