কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় গ্রাম আদালত পরিচালনায় সেরা ব্রাহ্মণপাড়ার রিয়াদ চেয়ারম্যান

  • প্রকাশের তারিখ : 15-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লা জেলার ১৯৬ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যে গ্রাম আদালত পরিচালনায় প্রথম স্থান অর্জন করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান রিয়াদ।

রবিবার সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক পর্যালোচনা ও করণীয়” শীর্ষক সভায় তাকে এ পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।

ডিসি আমিরুল কায়সার বলেন, “শশীদল ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ গ্রাম আদালতের মাধ্যমে এলাকায় ছোট-বড় নানা সমস্যার সমাধান করেছেন। এর ফলে মানুষের আস্থা তৈরি হয়েছে, শান্তি প্রতিষ্ঠা হয়েছে এবং ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন হয়েছে। অন্য চেয়ারম্যানদের তার কার্যক্রম অনুসরণ করা উচিত।”

চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, “আমার ইউনিয়নের মারামারি, জায়গাজমির বিরোধ, পারিবারিক বিভিন্ন সমস্যা গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসার চেষ্টা করি। এতে সাধারণ মানুষ মামলার ঝামেলা থেকে মুক্তি পাচ্ছে এবং দ্রুত ন্যায়বিচার পাচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও প্রসারিত করা হবে ইনশাআল্লাহ।”

এসময় জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ