কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লা-৬ আসনে জামায়াতের উঠান বৈঠক, হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা
কুমিল্লা-৬ আসনে জামায়াতের উঠান বৈঠক, হিন্দু-মুসলিম ঐক্যের বা...
0:00
0:00

কুমিল্লা-৬ আসনে জামায়াতের উঠান বৈঠক, হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা

হিন্দু সম্প্রদায়ের নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন জামায়াত নেতৃবৃন্দ ছবির ক্যাপশন: হিন্দু সম্প্রদায়ের নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন জামায়াত নেতৃবৃন্দ

কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগরীর আমীর কাজী দীন মোহাম্মদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ৭টা ৩০ মিনিটে আয়োজিত এ বৈঠকে সনাতনী ধর্মাবলম্বীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। প্রধান অতিথির বক্তব্যে কাজী দীন মোহাম্মদ বলেন, “হিন্দু-মুসলিম সবাইকে মিলেই দেশ গড়তে হবে। আমরা কখনও কোনো হিন্দু ভাইয়ের এক সুতা পরিমাণ ক্ষতি করিনি।”

প্রধান বক্তা উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক এ. কে. এম. এমদাদুল হক মামুন অভিযোগ করেন, “হিন্দুদের সম্পত্তি দখলের ঘটনা ঘটলেও জামায়াতের কোনো কর্মী এক ইঞ্চি জমিও দখল করেনি।”

বৈঠক শেষে সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ