মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খাড়াতাইয়া ইসলামিয়া ফাযিল মাদরাসায় সোমবার (১৫ সেপ্টেম্বর) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের উদ্বোধনী ক্লাস ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন ইংরেজি প্রভাষক মোঃ নুরে আলম। বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা মোসলেহ উদ্দিন, আরবি প্রভাষক মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মাসউদ জামিল ও মাওলানা মনির হোসেন প্রমুখ।
এ সময় আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেন।
কুমিল্লা গেজেট