মোস্তাফিজুর রহমান।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মাওলানা আবদুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক দুস্থ ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ফুড প্যাকেজ ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকসার গ্রামে এই ফুড প্যাকেজ ও টিউবওয়েল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংস্থার সভাপতি মাওলানা মহিবুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুর রহমান, সহকারী সমাজসেবা কর্মকর্তা আহমদ উল্যাহ, সংস্থার পরিচালক এনায়েত উল্লাহ মাসুম, অফিস ইনচার্জ বেলাল হোসেন শাকিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কুমিল্লা গেজেট