মো. তামিম হোসেন।।
“আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না” এই মূল স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় শুরু হয়েছে ১২৭২তম ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই কর্মশালা কুমিলা আইডিয়াল কলেজে অনুষ্ঠিত হয় ।
প্রশিক্ষণ আয়োজন করেছে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও সুশাসনের জন্য নাগরিক (সুজন), কুমিল্লা, সহযোগিতায় রয়েছে সুজন কুমিল্লা। প্রশিক্ষণ ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্বে ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দীন ও মোঃ আলী আরমান সাকিব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজন কুমিল্লা জেলা সভাপতি আলহাজ শাহ মুহাম্মদ আলমগীর খান, সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মোঃ আনিচুর রহমান আখন্দ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক প্রফেসর আলী আহসান টিটু, মহানগর নির্বাহী সদস্য অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, জেলা প্রচার সম্পাদক এইচ এম মনজুর হোসেন, মহানগর নির্বাহী সদস্য ও ১৭ নং ওয়ার্ড সভাপতি তৌহিদ হোসেন সরকার।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে তরুণদের নেতৃত্ব, নৈতিকতা বিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং দারিদ্র্য দূরীকরণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। শেষ দিনে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের হাতে সনদ বিতরণ করা হয়।
কুমিল্লা গেজেট