কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লায় সেনা অভিযানে সরকারি গোলাবারুদ ও মাদকসহ যুবক আটক
কুমিল্লায় সেনা অভিযানে সরকারি গোলাবারুদ ও মাদকসহ যুবক আটক
0:00
0:00

কুমিল্লায় সেনা অভিযানে সরকারি গোলাবারুদ ও মাদকসহ যুবক আটক

ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
কুমিল্লা সদরের বউ বাজার এলাকায় সেনা সদস্যদের অভিযানে সরকারি গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে এ ঘটনায় মো. সোহেল নামে এক যুবককে আটক করা হয়। তিনি কুমিল্লা সদরের ডুমুরিয়া চানপুর এলাকার আব্দুস সামাের ছেলে।

সোহেলকে শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা এবং ৭.৬২ মিমি বল অ্যামুনিশনের ৩ রাউন্ড উদ্ধার করা হয়। এগুলো কুমিল্লা সদরের একটি পরিত্যক্ত পানির পাম্পের পাশ থেকে পাওয়া যায়। পাম্পটি সোহেলের শ্বশুরবাড়ির পাশের খোলা জায়গায় অবস্থিত এবং মালিক সিরাজ বর্তমানে অন্যত্র বসবাস করেন।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, সরকারি গোলাবারুদ কিছু অসাধু চক্র বিক্রির চেষ্টা চালাচ্ছিল। এর আগে দেবিদ্বার এলাকা থেকেও একই লটের গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলিয়টগঞ্জ থানা থেকে এ লটের গোলাবারুদ নিখোঁজ হয়েছে।

আটক সোহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত গোলাবারুদ সঠিক কাগজপত্রসহ কোতয়ালি মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ