কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

  • প্রকাশের তারিখ : 7-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

সাফায়েত উল্লাহ মিয়াজী, ‎নাঙ্গলকোট।। 
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়ন ও দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।  
বৃক্ষরোপণ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। 
‎উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, ছাত্রদল নেতা এস.এম পারভেজ ভূঁইয়া, এছাড়াও বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ