কুমিল্লা | বঙ্গাব্দ

“বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা”

  • প্রকাশের তারিখ : 4-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার ৯টি ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া।

সভায় তিনি টিকাদান রেজিস্ট্রেশন কার্যক্রমের বর্তমান অবস্থা এবং বিভাগীয় নির্দেশনা তুলে ধরেন। ডা. মালেকুল আফতাব ভূইয়া জানান, আগামী ১২ অক্টোবর থেকে বুড়িচং উপজেলায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হবে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাশাপাশি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম জোরদার করতে প্রত্যেক ইউনিয়নের ফাস্ট লাইন সুপারভাইজারদের প্রতিদিন তিনটি স্কুল ভিজিট করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক স্বাস্থ্য সহকারীকে প্রতি সপ্তাহে ৪০০ জন শিক্ষার্থীর এবং প্রত্যেক সিএইচসিপিকে ১০০ জন শিক্ষার্থীর অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সভায় প্রতিটি ইউনিয়নে মাইকিং ও জুম্মার খুতবার মাধ্যমে টিসিভি টিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষকদের সহযোগিতা কামনা করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ