মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজারে মোবাইল কোর্ট অভিযানে তিতাস বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও জেলা বিএসটিআই-এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই বিস্কুট, কেক, চিপস ও ব্রেড উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করছে। এ কারণে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’-এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হকের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা ইকবাল আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম) হাফিজুর রহমান এবং মেট্রোলজি পরিদর্শক মো: শামস তাবরেজ।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লা গেজেট