বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিমপাড়ায় অবস্থিত হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম (রহ:) মাজার ও খানকা শরীফে মাসিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট শুক্রবার দিবাগত রাতে আনন্দপুর পশ্চিমপাড়া শাহ্ সালাম জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মাজার ও খানকা শরীফের সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরগ্রাম আঞ্জুমানে হাছানিয়া দরবার শরীফের পীর মাওলানা মুফতি মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আল হাসান ঈগল নোমানী।
এছাড়া বক্তব্য রাখেন শাহ্ সালাম জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি ফাহাদ হোসাইন, মাওলানা মোঃ মাহবুব রেজা কাদরী, মসজিদ কমিটির সভাপতি মোঃ বাবুল মিয়া, খাদেম মোঃ আলী মিয়া, ডাঃ মোঃ কামাল হোসেন, সাংবাদিক মোঃ শাহজাহান বাশার, মোঃ লোকমান হোসেন, আমিনুল ইসলাম, সাহিদুল ইসলাম আরিফ ও সাকিবসহ অন্যান্যে।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং তাবারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
কুমিল্লা গেজেট