কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০ হাজার টাকা জরিমা...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানা অনিয়মের দায়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা বাজার ও সাহেবাবাদ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা এবং ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দক্ষিণ চান্দলা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে মায়ের দোয়া মিষ্টি ভান্ডারকে ৫ হাজার, হারুন মিষ্টি ভান্ডারকে ২০ হাজার, চান্দলা মিষ্টি ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খাদ্য উৎপাদনকারী কারখানার পাশে স্থায়ীভাবে দোকান বসিয়ে মুরগি বিক্রি করার অপরাধে রনি ব্রয়লার হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখা ও নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার অপরাধে জুয়েল কনফেকশনারিকে ৩ হাজার এবং খান ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে সাহেবাবাদ বাজার এলাকায় সড়কে অবৈধভাবে লরি পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে এক আন্তঃজেলা লরি চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মাহমুদা জাহান ব্যবসায়ী ও লরি চালককে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়ে বলেন, পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ