কুমিল্লা | বঙ্গাব্দ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সাংগঠনিক সম্পাদক হুমায়...
0:00
0:00

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল

ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং ॥
বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির বাবুল। এ উপলক্ষে তাকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

দীর্ঘদিন ধরে হুমায়ুন কবির বাবুল বিএনপির জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে আসছেন। তাঁর নিরলস পরিশ্রম, সাহসী নেতৃত্ব, ত্যাগ ও জনগণের পাশে থাকার মানসিকতা তাঁকে আজকের এই গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেন সহকর্মীরা।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে বুড়িচং উপজেলা বিএনপির কার্যক্রম আরও গতিশীল হবে, সাংগঠনিক ভিত্তি হবে আরও শক্তিশালী। পাশাপাশি জনগণের অধিকার আদায়ের সংগ্রামেও নতুন গতি সঞ্চার হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ