কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহে পোনামাছ অবমুক্ত

  • প্রকাশের তারিখ : 20-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং ॥
“মাছ উৎপাদন বৃদ্ধি পেলে দেশ হবে পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার ১০টি প্রাতিষ্ঠানিক পুকুর ও প্লাবিত জলাভূমিতে প্রায় ৩৭৫ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। বুড়িচং জেলা কমপ্লেক্স জামে মসজিদের পুকুরে প্রতীকীভাবে পোনা মাছ অবমুক্তের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন বলেন, “মাছ আমাদের প্রাণিজ প্রোটিনের অন্যতম প্রধান উৎস। দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ প্রাণিজ আমিষ হিসেবে মাছের উপর নির্ভরশীল। বৈজ্ঞানিকভাবে মাছ চাষের মাধ্যমে আমরা যেমন পুষ্টি ঘাটতি দূর করতে পারব, তেমনি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারব।”

অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক অশোক কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, খামার ব্যবস্থাপক শামছি আরা ফেরদৌসি, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যচাষী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে কার্পজাতীয়, তেলাপিয়া, কাতলা, রুই, মৃগেলসহ নানা প্রজাতির মাছের পোনা উপজেলার বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ