কুমিল্লা | বঙ্গাব্দ
বুড়িচংয়ে গাভী পালন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বুড়িচংয়ে গাভী পালন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
0:00
0:00

বুড়িচংয়ে গাভী পালন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।। 
কুমিল্লার বুড়িচংয়ে গাভী পালন বিষয়ে দক্ষতা উন্নয়ন নিবিড় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। সমবায় অধিদপ্তর, ঢাকার বাস্তবায়নে “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

উপজেলা সমবায় অফিসার ও কোর্স পরিচালক মো. মীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানভীর হোসেন।

ইউএনও তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। দুগ্ধ উৎপাদন বৃদ্ধি দেশের পুষ্টি ঘাটতি পূরণের পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি করবে। প্রশিক্ষণপ্রাপ্তরা যদি শেখা জ্ঞান বাস্তবে কাজে লাগাতে পারেন, তবে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজের উন্নয়নেও ভূমিকা রাখবেন।”

অনুষ্ঠানে সেশন নেন প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ (সমবায় অধিদপ্তর, ঢাকা), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম, সহকারী কোর্স পরিচালক মোসা. মাহমুদা আক্তার ও সাপোর্টিং স্টাফ মোসা. নুরুন নাহার।

প্রকল্পের আওতায় বুড়িচং উপজেলার হরিপুর, যদুপুর ও আরাগ আনন্দপুর গ্রামের ৫০ জন সুবিধাভোগীকে নিয়ে গঠিত “বুড়িচং অগ্রণী দুগ্ধ সমবায় সমিতি লিঃ”-এর সদস্যরা এই চার দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ