কুমিল্লা | বঙ্গাব্দ

"সংস্কার ছাড়া নির্বাচন আবারো আওয়ামী বাজে সময়ে নিয়ে যাবে" — ডা. তাহের

  • প্রকাশের তারিখ : 15-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, "শুধু পিআর নয়, সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে। কোন পরিবর্তন ছাড়া আগের মতো নির্বাচন করলে আমরা আবারো আওয়ামী বাজে সময়ে ফিরবো।"

শুক্রবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের আরও বলেন, "প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার ও সাংবিধানিক পরিবর্তন না হলে আমরা আবার আগের জায়গায় চলে যাব—আমরা এই বক্তব্য সমর্থন করি। সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণার নিন্দা জানাই। এখনো সময় আছে, সংস্কারের পরেই নির্বাচন হওয়া উচিত।"

সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজনকে ‘ভুল’ উল্লেখ করে তিনি বলেন, "আমরা সকলেই মানুষ। জামায়াত প্রতিষ্ঠার পর থেকে সব ধর্মাবলম্বীদের কল্যাণে কাজ করছে। জামায়াত পরিচয়ে কেউ যদি ভিন্ন ধর্মাবলম্বীকে নির্যাতন বা হয়রানি করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।"

সভায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহীম, নায়েবে আমীর কাজী এয়াছিন, জয়নাল আবেদীন পাটোয়ারী, ড. সাহাব উদ্দিন, মোশাররফ হোসেন ওপেল, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম ও নেতা আয়ুব আলী ফরায়েজী।

হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন সঞ্জিব দাস, বাসুদেবনাথ, লিটন দত্ত, নারায়ণ দাস, কমলেশ মন্ডল ও শ্রী শংকর দত্ত। বৌদ্ধদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভোবন মাস্টার।

সভায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে প্রায় এক হাজার ভিন্ন ধর্মাবলম্বী প্রতিনিধি অংশ নেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ