কুমিল্লা মেম্বারস অব ওটি অ্যাসোসিয়েশন-এর দ্বিতীয় মতবিনিময় সভা ও সমন্বয় মিটিং ০১ আগস্ট ২০২৫, শুক্রবার সফলভাবে সম্পন্ন হয়েছে। কুমিল্লা শহরের একটি অভিজাত মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় অ্যাসোসিয়েশনের সকল পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় সার্জিক্যাল অপারেশন থিয়েটার (OT) ব্যবস্থাপনার উন্নয়ন, সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, স্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভা শুরু হয় কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন, “আমরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একে অন্যের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনের প্ল্যাটফর্ম ব্যবহার করছি। সকল সদস্যদের ঐক্য ও অংশগ্রহণই আমাদের মূল শক্তি।”
সভায় সদস্যরা তাদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে একমত পোষণ করা হয়। বিশেষ করে ওটি টেকনিশিয়ানদের প্রশিক্ষণ, নিরাপদ ওটি পরিবেশ নিশ্চিতকরণ, সরকারি ও বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় ইত্যাদি বিষয়কে গুরুত্ব দিয়ে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
সভা শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করা হয়। এরপর উপস্থিত সকল সদস্যদের আন্তরিক মোবারকবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল প্রতিষ্ঠানে কর্মরত সদস্যরা অংশগ্রহণ করেন। সকলে এই আয়োজনকে সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উল্লেখ্য, কুমিল্লা মেম্বারস অব ওটি অ্যাসোসিয়েশন একটি সক্রিয় ও দায়িত্বশীল পেশাজীবী সংগঠন, যারা নিয়মিত পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, সচেতনতা এবং পারস্পরিক সহমর্মিতার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।
কুমিল্লা গেজেট