আল-আমিন কিবরিয়া।।
আমি আল্লাহর কাছে একটিই চাই! আমার ছেলে যেন শাহাদাতের মর্যাদা পায়। আমি যেন শহিদের বাবা হিসেবে আল্লাহর দরবারে চলে যেতে পারি।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার দেবিদ্বারের মাহতাব রহমান ভুঁইয়ার(১৪) মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভুইয়া রোববার (২৭জুলাই) দুপুরে এ কথা বলেন।
মিনহাজুর রহমান ভুইয়া আরো বলেন, বাংলাদেশের মানুষ যেভাবে মাহতাবের নাম ধরে ধরে দোয়া করেছে। যারা আমার কাছে ফোন দিয়ে খোঁজখবর নিয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ।
এদিকে, রোববার (২৭জুলাই) দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার চুলাশে আসেন বিমান বাহিনীর চট্টগ্রামের জহুরুল হক ঘাটির একটি প্রতিনিধি দল। উইং কমান্ডার মো. আতিক হাসানের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলটি মাহতাব কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মাহতাবের পরিবারের খোঁজখবর নিয়ে তাদের প্রতি সমবেদনা জানান বিমানবাহিনী।
উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চার দিন থাকার পর ২৪ জুলাই দুপুর ১টা ৫০ মিনিটে মাহাতাব রহমান ভুইয়ার মৃত্যু হয়। একই দিন রাত ১০টার পর মাহাতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় মাহাতাবের। মাহতাব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পরিবারের সঙ্গে থাকত উত্তরার একটি ভাড়া বাসায়।
কুমিল্লা গেজেট