কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া

  • প্রকাশের তারিখ : 24-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের স্মরণে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

গতকাল ২৩ জুলাই (মঙ্গলবার) রাত ৯টায় বুড়িচং উপজেলা পরিষদ কমপ্লেক্সের জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশগ্রহণ করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত পৌরসভার প্রশাসক মোঃ তানভীর হোসেন, বিআরডিবি কর্মকর্তা ও মসজিদের সেক্রেটারি রাসেল সারওয়ার, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সুলতান আহমেদ, বুড়িচং গ্রাম প্রধান ফরিদ উদ্দিন মেম্বার, প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক মোঃ ফয়েজ, সদস্য মোঃ তাজুল ইসলাম এবং উপজেলা কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা।

বিশেষ এই দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মুফতি আবু মুসা। তিনি নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় এই শোকের সময় সবাইকে ধৈর্য ধারণ করে প্রার্থনায় শরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ