সুরাইয়া সুলতানা রোজি
মৃত্যু শুধুই একটি শব্দ নয় জীবসত্তার জন্য
এ এক চিরন্তন বিরাজিত গূঢ় রহস্য
জন্ম সত্যি বলে মৃত্যু অবধারিত
জগতে যা দৃশ্য -অদৃশ্যমান তাই হবে ধ্বংসিত
যতটা আলোড়ন নিয়ে পৃথিবীতে এলাম
ততটাই বেদনা নিয়ে বিদায় নিলাম
নিজেকে না লুকায়িত রাখা যায়
আর না মৃত্যুকে অস্বীকার করা যায়
তবুও নিজেকে রেখেছি দূষিত
প্রতিযোগিতায় নিয়োজিত
কেউ হচ্ছে ডাক্তার, ইন্জিনিয়ার,
রাজনীতিবিদ, সাহ্যিতিক পন্ডিত
উচ্চতর ডিগ্রি অর্জনে আত্ম দম্ভে করেছি বিকৃত ফলস্বরূপ অসুস্থ মস্তিষ্কের শিক্ষিতরা হচ্ছে নিন্দিত
কথা ছিল আমরা হবো সুশিক্ষিত
গড়েয়েছি কালো টাকার পাহাড় রাতারাতি
অসদুপায় অবলম্বনে সম্ভব কি দেশের প্রগতি !?
দূর্নীতি, পাপাচার, সহিংসতা, জানমালের অনিশ্চিয়তা দুনিয়াবি ব্যস্ততায় ডুবে থেকে মৃত্যুর নেই চিন্তা কেন ভেবে দেখি না সবই মরিচিকা অস্থায়ী লক্ষ্য ভবিষ্যৎ বলতে পরকালই কেবল স্থায়ী।
এসো তবে পরিস্ফুটন হোক সুচেতনার
দেশকে গড়ে তুলি বাসযোগ্য ও সুন্দর
কুমিল্লা গেজেট