তৌহিদ হোসেন সরকার।।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক মো. রফিকুল ইসলামের সম্মানিত মা আজ ৮ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মরহুমার জানাজার নামাজ আগামীকাল ৯ জুলাই (বুধবার) বাদ জোহর কুমিল্লার বি- পাড়া উপজেলার শশিদল ইউনিয়নের আশাবাড়ী গ্রামের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী আমীর জনাব কাজী দ্বীন মোহাম্মদ ও মহানগর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান। এক যৌথ শোকবার্তায় তাঁরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জামায়াত নেতৃবৃন্দ মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।
মরহুমার মৃত্যুতে কুমিল্লা মহানগর জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কুমিল্লা গেজেট