নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কুমিল্লা মহানগরের ৯নং ওয়ার্ডের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও স্কাই অক্সিজেনের মালিক আব্দুল জলিল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান। তিনি জানান গত ০৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে ২০২৪ সালের ০৯ সেপ্টেম্বর তার নামে মামলা হয়। যার নং-২। এছাড়াও তার বিরুদ্ধে মেডিকেল অক্সিজেনের নামে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহের অভিযোগও রয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান বিগত সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে জড়িত ছিলেন জলিল মিয়া। অন্যদিকে তার ছেলে তাওসিফ মহানগর স্বেচ্ছাসেবক লীগের পলাতক সভাপতি জহিরুল ইসলাম রিন্টুর অন্যতম সহযোগী ও মাদকের সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে এলাকাবাসী।
কু/গে-ম-ক
কুমিল্লা গেজেট