কুমিল্লা | বঙ্গাব্দ

হায় হুসেইন !!

  • প্রকাশের তারিখ : 6-জুলাই-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।

ঈমানের সৈনিক ইসলামের তরে
জীবন বিলিত একটি প্রাণ , 
প্রাণের প্রণয়ী মুহাম্মদের(সঃ) নাতি 
মুসলমানদের সেনাপতি হুসাইন । 

নিজের প্রাণের ভয় ছিলোনা কভু 
হাজারো মুমিনের পিপাসিত প্রাণ, 
তৃষ্ণাত্ব প্রাণের পিপাসা মেটাতে 
জান করিলেন কুরবান । 

ফুরাত নদীতে নেমে গিয়েছিলো
হাজারো শত্রুর ভীড়ে , 
রক্তাক্ত হয়েছিলো ফুরাত নদী
প্রাণ নিয়ে আসতে পারেনি  ফিরে। 

শত্রুর আক্রমণে তীর ধনুকে 
বিসর্জিত হলো দেহ মোবারক, 
হায় হুসেইন হায় হুসেইন বলে
মুমিনদের মুখে মুখে কলরব। 

বিশ্ব জগতের শ্রেষ্ঠ নেতাদের 
হুসেইন (র:) ছিলেন মহারথী , 
ইসলামী পতাকার ছায়াতলে 
ছড়িয়েছেন আলোর জ্যোতি। 

রক্তাক্ত ফোরাত নদী বহে চলে 
  কারবালার মরু প্রান্তরে , 
শোকের মাতুম মুছবে না কভু
থাকবে মুমিনদের ঘরে ঘরে । 

তপ্ত বালুচর আজও চিৎকার করে 
 ওরে মোনাফেক স্বার্থ লোভী  , 
শেষ বিচারের দিন বিধাতার কাছে 
এমন বেইমানির কি জবাব দিবে। 

মা ফাতেমা'রা কলিজার টুকরা 
হযরত আলী'র নয়নের মণি , 
প্রিয়ো নবীর আত্মার আত্মীয়
রক্তাক্ত করলে হুসেইনের দেহ খানি।

লেখক: মোঃ জহিরুল কাইয়ুম
বুড়িচং উপজেলা  ভারেল্লা উঃ ইউনিয়ন জামায়াত নেতা ও কংশনগর বাজারের 
ভাই ভাই সেনেটারী সত্ত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ